বিবিপি নিউজ: তাঁর মৃত্যুতে এখন শোকের ছায়া বলিউডে। চলছে তদন্ত। তবে বলিউডের স্বজনপোষনের দাবি তুলে সোচ্চার হয়েছেন অনেকেই। তাঁর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন দেশের একাধিক তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবার তারই অভিনীত শেষ ছবি দিল বেচারা ছবির ট্রেইলার মুক্তি পাবে সোমবার।
এটিই সুশান্ত সিং রাজপুতের জীবনে অভিনীত শেষ ছবি। রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা সারলেন টিম দিল বেচারা। সুশান্তের নায়িকা সঞ্জনা থেকে পরিচালক মুকেশ ছাবরা, সকলেই ইমোশ্যানাল এই ঘোষণা ঘিরে। অন্তিম বার সুশান্ত সিং রাজপুতের ছবির ট্রেলার দেখার সুযোগ পাবে তাঁর ভক্তরা। এদিন ছবির প্রযোজক সংস্থা ফক্স স্টারের তরফে টুইট বার্তায় জানানো হল- ‘প্রত্যেক প্রেম কাহিনি আমাদের কাছে অত্যন্ত সুন্দর, তবে এইটা আমাদের সবচেয়ে প্রিয়, দিল বেচারার ট্রেলার আসছে আমাগিকাল,সঙ্গে থাকুন’।
