মদ্যপ অবস্থায় মেয়ে ও বউকে নির্যাতন, ধৃত স্বামী! - BBP NEWS

Breaking

শনিবার, ৪ জুলাই, ২০২০

মদ্যপ অবস্থায় মেয়ে ও বউকে নির্যাতন, ধৃত স্বামী!


বিবিপি নিউজ: মাঝরাতে মদ্যপ অবস্থায় মেয়ে ও স্ত্রীকে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত বামনগাছি এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম সঞ্জীব দেবনাথ। গতকাল রাতে মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী ও মেয়েকে মারধর করতে থাকে অভিযুক্ত সঞ্জীব। সে সময় প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটক করে।

Pages