বিবিপি নিউজ: ফের চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাটি বেহালার এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে মৃত যুবতীর পরিবার।
জানা গেছে, গতকাল বেহালার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন, ৩৬ বছর বয়সী রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা তনুশ্রী চট্টোপাধ্যায়। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ায় তিনি আয়রনের একটি ইনজেকশন নেন। এরপর থেকেই মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভেন্টিলেশনে পাঠানো হলেও বাঁচানো যায়নি তনুশ্রীকে। এরপরেই পরিবারের পক্ষ থেকে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বেহাল থানার অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকভাবে যদি চিকিৎসার ব্যবস্থা করত তাহলে কোনো কিছুই হত না। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
