গ্রামে নেই‌ নেটওয়ার্ক,অনলাইন ক্লাস করতে প্রতিদিন পাহাড়ের মাথায় উঠে পড়াশোনা ১২ বছরের কিশোরের! - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ জুলাই, ২০২০

গ্রামে নেই‌ নেটওয়ার্ক,অনলাইন ক্লাস করতে প্রতিদিন পাহাড়ের মাথায় উঠে পড়াশোনা ১২ বছরের কিশোরের!



বিবিপি নিউজ: গ্রামে নেই ফোনের নেটওয়ার্ক। ভরসা একমাত্র উঁচু কোনো জায়গায় উঠলে মিলবে নেটওয়ার্ক। এর আগেও একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে একাধিক শিক্ষক থেকে পড়ুয়ারা। কেউ গাছের মগডালে তো আবারও কেউ গাছের উপর মাচা করে অস্থায়ী ঘর বেঁধেছে। এবার তাদের সবাইকে ছাপিয়ে গিয়েছে এই কিশোরী। বিগত ৩৪ দিন ধরে অনলাইনে ক্লাস করতে কয়েক কিমি পথ পাড়ি দিয়ে উঁচু পাহাড়ের উপর উঠে পড়াশোনায় মনোযোগ দিলেন।

ঘটনাটি ঘটেছে, রাজস্থানের বারমারের পাঁচপাদরা গ্রামে। ওই কিশোরের নাম হরিশ। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২'টো পর্যন্ত ফোনে নেটওয়ার্ক পেতে উঁচু পাহাড়ে উঠেই ক্লাস করে সে। সম্প্রতি নেটদুনিয়ায় পড়াশোনার জন্য হরিশের এই অদম্য লড়াইয়ের কাহিনী ভাইরাল হয়েছে। টুইটারে তা শেয়ার করেছেন খোদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। করোনার কারণে স্কুল বন্ধ। অনলাইন ক্লাসই ভরসা পড়ুয়াদের। তবে ফোনে নেটওয়ার্ক থাকা প্রয়োজন। আর এখানেই সমস্যায় পড়ে হরিশ। শেষপর্যন্ত পাহাড়ে উঠে ক্লাস করার বিষয়েই মনস্থির করে ফেলে সে। কারণ তাঁর মতে, ক্লাস করতে না পারলেই পিছিয়ে পড়বে সে। আর তাই প্রত্যেকদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে পড়ে সে। টেবিল–চেয়ার, বই–খাতা হাতে নিয়েই আট’‌টার মধ্যে পাহাড়ে ওঠে। দুপুর দু’‌টো পর্যন্ত ক্লাস করে ফের নেমে আসে।  

Pages