দু-কিডনিই বিকল, আশঙ্কাজনক বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ জুলাই, ২০২০

দু-কিডনিই বিকল, আশঙ্কাজনক বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র


বিবিপি নিউজ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। হাসপাতালে ভর্তি থাকাকালীনই একের পর এক উপসর্গ দেখা দিয়েছে তাঁর। যা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। 

জানা গেছে, গত ২১ জুলাই রাতে  দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই ICU-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তবে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানা গিয়েছে।  হাসপাতাল সূত্রের খবর, সোমেনবাবুর দুটি কিডনিই কাজ করছে না। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম। হৃদগতিও ধীর। সঙ্গে রয়েছে জ্বর ও শ্বাসকষ্ট। এই পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

Pages