বিবিপি নিউজ,রাজকুমার দাস: ভার্চুয়াল ভাবে মানুষের কাছে পৌঁছাতে খোলা হাওয়ার মূল উদ্দেশ্য সঙ্গীত কে সঙ্গীতপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়া।
সংগীতশিল্পীরা নিজেদের সঙ্গীত চালিয়ে যাওয়ার প্রেরণা পায় তাদের দর্শকদের কাছ থেকে আর যেখানে গত চার পাঁচ মাস ধরে কোন স্টেজ শো হয়নি বা আদৌ কবে হবে তা নিয়ে যথেষ্ট সংশয় ! কিন্তু বিনোদনমূলক অনুষ্ঠান তো থেমে থাকে না বা যাদের মন চঞ্চল তাদের মন ঠিক করার জন্য সঙ্গীত এর থেকে ভালো আর কিছু হতে পারে না তাই ভার্চুয়াল ভাবে " খোলা হাওয়া"র মাধ্যমে শ্রোতা ও দর্শকদের কাছে খোলা হাওয়ার দ্বারা নিজেদের সৃষ্টি শীল কাজের ধারাকে তুলে ধরার এই প্রচেষ্টা বলে জানালেন শিল্পী মৌ চট্টোপাধ্যায়।
খোলা হাওয়া প্রথম ডুয়েট ডিজিটাল প্রোগ্রাম যেখানে তার সাথে গান গাইবেন বাংলার জনপ্রিয় গায়ক কিঞ্জল।
রামকুমার চট্টোপাধ্যায়ের সম্পর্কে নাতনি হন মৌ চট্টোপাধ্যায়। তাঁরই প্রথম অনলাইন মিউজিকাল কনসার্ট আগামী ৯ আগস্ট ২০২০-তে সন্ধে সাড়ে আটটায় শুরু হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই ।অনলাইনে ইছুকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
করোনার আবহে অনলাইনে অনুষ্ঠান ছাড়া শিল্পের আপাতত গতি নেই। এমন নয়া ভাবনা নিয়েও দারুণ উচ্ছ্বসিত মৌ চট্টোপাধ্যায়। গায়িকার কথায়, 'গানবাজনা যাঁরা ভালোবাসেন তাঁদের কথা মনে করেই এটা আমাদের একটা প্রয়াস। এই গোটা অনুষ্ঠানের মিউজিকের ভাবনায় রয়েছেন মৌ-এর দাদা ঋষি চট্টোপাধ্যায়।
মিউজিকের এমন লেজেন্ডের ঘরানা থেকে উঠে আসা মৌ প্রথম নিজের কেরিয়ার শুরু করে সারেগামা মিউজিক (Hmv) কোম্পানীর হাত ধরে, এই ভার্চুয়াল টেকনোলজিকেও এগিয়ে নিয়ে যেতে চান গায়িকা। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও শোনা যাবে সেদিন। থাকবে গজলের উপহারও।
মানসিক ভাবে গানের মাধ্যমে প্রশান্তি খুঁজতে এটাই একমাত্র পথ। অনলাইন শো-তেও একই ভাবে সুচারু মনোযোগ দিয়ে পারফর্ম করবে বলে তিনি জানান।আমরা তার অনুষ্ঠানের অপেক্ষায় রইলাম,হোক না মাধ্যম টা একটু আলাদা।উপভোগ তো করা যাবে শ্রোতা দর্শক হিসাবে।
