বিবিপি নিউজ: সোশ্যাল মিডিয়ায় ভিড়িও পোষ্ট করে আত্মহত্যার চেষ্টা করলেন তামিল অভিনেত্রী বিজয়া লক্ষী। গুরুতর অসুস্থ অবস্থায় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তামিল নেতাদের দ্বারা হয়রানির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে।
অভিনেত্রী বিজয়া লক্ষ্মী রবিবার সোশ্যাল মিডিয়ায় অপব্যবহার এবং বুলিংয়ের কারণ হিসাবে তিনি আত্মহত্যা করার চেষ্টা করছেন বলে পুলিশ জানিয়েছে। সোশ্যাল মিডিয়া বিজয়া লক্ষ্মী বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে তিনি ঠামিজার পার্টির নেতা সীমান এবং পানঙ্কট্টু পদাইয়ের হরি নাদারের অনুসারীদের বিরুদ্ধে মতামতের ভিন্নতার কারণে তাকে হয়রানি করার অভিযোগ করেছেন।
এরপরেই রবিবার তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি দাবি করেন অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়া হয়েছে যা রক্তচাপ হ্রাস করতে পারে যার ফলে মৃত্যুর কারণ হতে পারে।
তাঁর মৃত্যুর কারন হিসেবে তিনি সোশ্যাল মিডিয়ায়
সীমান এবং হরি নাদের অনুসারীদের দ্বারা হয়রানি শিকার হয়েছেন বলেই তাকে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার হওয়ার জন্য দুই নেতাকে গ্রেপ্তারে দাবি করেছেন।
তিনি ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করেন যেখানে বলেন, "এটি আমার শেষ ভিডিও সীমান ও তার দলের লোকদের কারণে আমি গত চার মাসে মানসিক ভাবে ভেঙে পড়েছি, হরি আমাকে অপমানিত করেছেন মিডিয়াতে। আমি বিপি ট্যাবলেট খেয়েছি কিছু সময়ের মধ্যে আমার বিপি কম হবে এবং আমি মরে যাব। অভিনেত্রী এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশ তাঁকে উদ্ধার করে চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল।
