বিবিপি নিউজ: ফের দাদার লালসার শিকার হলেন পাঁচ বছরের শিশু কন্যা। ধর্ষণ করে খুন করলেন চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের জশপুর জেলায়। রবিবার জশপুর জেলা পুলিশ একথা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ শে জুলাই ওই যুবক বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। এরপরে বেলা বেড়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। তাঁকে কোথাও খুঁজে না পেয়ে বাগিচা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে আটক করে। এরপরে তাকে জিজ্ঞেসাবাদ করলে সে জানায় নৃশংস হত্যার কথা।
অভিযুক্ত যুবক জানিয়েছেন, সে মেয়েটিকে ধর্ষণ করে এবং তার পরে তার পাথর ছুঁড়ে মারে। এরপর দেহ লোপাটের জন্য পাহাড়ের উপর থেকে জলপ্রপাতে ফেলে দেয়। পুলিশ মৃতদেহটি জঙ্গলের মধ্যে নদীর ধারে থেকে উদ্ধার করেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণের শাস্তি) এবং ৩০২ (হত্যার শাস্তি) এবং শিশু নির্যাতন থেকে যৌন অপরাধ (পসকো) আইনের মামলা করা হয়েছে।
