UGC-র নির্দেশ মেনে অফলাইনে ‌বিশ্বভারতী কতৃপক্ষের পরীক্ষার সিদ্ধান্ত! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

UGC-র নির্দেশ মেনে অফলাইনে ‌বিশ্বভারতী কতৃপক্ষের পরীক্ষার সিদ্ধান্ত!


বিবিপি নিউজ: রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC)-র নির্দেশিকা মেনে অফলাইন পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করল পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী।

 সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, UGC-র নির্দেশিকা মেনে সেপ্টেম্বর মাসের মধ্যে পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ করা হবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, UGC-র নির্দেশিকা মেনে অফলাইন পরীক্ষা নেওয়া হবে। ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিতে হবে। নভেম্বর মাস শেষ হওয়ার আগেই পরীক্ষা সম্পূর্ণ হবে। খুব শীঘ্রই পরীক্ষাসূচি জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে,পরীক্ষা দেওয়ার জন্য স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীদের অগস্ট মাসের শেষে বিশ্বভারতীর ক্যাম্পাসে চলে যেতে হবে। প্রথম ২ সপ্তাহ তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে।

Pages