হাড়োয়ায় ভেড়ির পাশ থেকে উদ্ধার হওয়া মহিলার দেহে মেলেনি যৌন নির্যাতনের নমুনা! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

হাড়োয়ায় ভেড়ির পাশ থেকে উদ্ধার হওয়া মহিলার দেহে মেলেনি যৌন নির্যাতনের নমুনা!


বিবিপি নিউজ: হাড়োয়ায় ভেড়ির পাশ থেকে উদ্ধার হওয়া মহিলাদের দেহে মেলেনি কোনো যৌন নির্যাতনের নমুনা। এমনটাই জানিয়েছেন পুলিশ।  বুধবার রাতে স্বামীকে খুঁজতে গিয়ে নৃশংসতার শিকার হয়ে বলে অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। তাঁকে গণধর্ষণের পর পিছমোড়া করে হাত পা বেঁধে ভেড়ির ধারে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই  ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছয়আনি এলাকায়।

বৃহস্পতিবার সকালে মেছোভেড়ির বাঁধের ওপর কিছুটা কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।  কাছে গিয়ে দেখেন এলাকার এক গৃহবধূ প্রায় অর্ধনগ্ন হয়ে পড়ে রয়েছেন। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথে ওই গৃহবধূ গোটা বিষয়টি গ্রামবাসী ও পুলিশকে জানান।  ঘটনায় এলাকারই কয়েকজন যুবক, মন্টু কাহার, জগবন্ধু দাস, শুকদেব দাস সহ বেশ কয়েকজনের নাম উঠে আসছে। এরপরেই অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রণক্ষেত্রের চেহারা নেয়। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। পুলিশ এসে নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ নিগৃহীতা মহিলার মেডিকেল পরীক্ষা করলে রিপোর্টে কোনো যৌন নির্যাতনের নমুনা পাওয়া যায়নি। তাঁর পিঠে আঁচড়ের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও পুলিশ আরও জানিয়েছেন ওই মহিলা মৌখিক বিবৃতিতেও যৌন নিপীড়নের কথা উল্লেখ করেননি। 

Pages