বিবিপি নিউজ: গলায় ঝোলানো আইকার্ড। আর গাড়ির সামনে বসে ডিউটি করছেন সঠিক সময় মেনেই। এমনটাই দেখা মিলেছে ব্রাজিলের একটি হুইন্ডাই গাড়ির শোরুমে। নাহ্ তিনি কোনো মানুষ নয় তিনি হচ্ছেন প্রভুভক্ত কুকুর। তিনি যে মানবজাতির এক অসাধারণ বন্ধু তা ফের প্রমাণ করলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন ব্রাজিলের হুইন্ডাই এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে পুরো ঘটনাটি বর্ণনা করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি কুকুর গলায় আইকার্ড পরে বসে আছে। স্বাভাবিকভাবে কৌতুহল জাগবেই মনে। শুধু তাই নয়, কোম্পানির একজন কর্মচারী হিসেবে তার গলায় পরানো হয়েছে কোম্পানির আই.কার্ড।
জানা গেছে, তাসকান নামের এই কুকুরটি ব্রাজিলের এই গাড়ির শোরুম এর সামনে প্রায়শই বসে থাকতো, সেখানে কর্মচারীদের বিষয়টি একেবারেই চোখ এড়িয়ে যায়নি। পোস্টটি করার পরে তাসকান সম্পর্কে জানানো হয়েছে, সে এখন ওই শোরুমেরই একজন কর্মচারী। সে কর্মচারীদের সঙ্গে থেকে শোরুমের নানা কাজ করে দেয়। ৩১ শে জুলাই এই কুকুরটির গলায় কোম্পানির একটি আই কার্ড ঝুলিয়ে ছবি পোস্ট করা হয়। শুধু তাই নয়, এ কুকুরটির একটি নিজস্ব ইনস্টাগ্রাম পেজ রয়েছে এবং ইনস্টাগ্রাম পেজ এটাকে বর্ণনা করা হয়েছে।


