বিবিপি নিউজ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা রিপোর্ট পজেটিভ। কিন্তু বিজেপি নেতা মনোজ তিওয়ারি ট্যুইটারে চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপরেই সেই টুইট ডিলিট করে দিলেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হল, অমিতের নয়া কোনও করোনা টেস্টই হয়নি। তাই রিপোর্ট নেগেটিভ আসার প্রশ্নই নেই।
রবিবার বেলা ১২ টা নাগাদ একটি টুইটবার্তায় দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।' একটি অংশের থেকে দাবি করা হয়, শাহের সবেমাত্র প্রথম টেস্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও কিছুক্ষণ পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, প্রথমবার করোনা টেস্টের পর পরে নতুন করে শাহের আর কোনও পরীক্ষা হয়নি। অর্থাৎ তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসেনি। তারইমধ্যে নিজের টুইট ডিলিট করে দেন মনোজ।
