প্রধানমন্ত্রীত্ব ছেড়ে করোনা মোকাবিলায় চিকিৎসক রুপে জনগণের পাশে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী - BBP NEWS

Breaking

বুধবার, ৫ আগস্ট, ২০২০

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে করোনা মোকাবিলায় চিকিৎসক রুপে জনগণের পাশে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী


বিবিপি নিউজ: মারণ ভাইরাস করোনার প্রাদুর্ভাব বেড়েই চলেছে গোটা বিশ্বের পাশাপাশি আয়ারল্যান্ডে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬৩ জনের। 

এমন পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একযোগে কাজ করতে ও তাদের মনোবল দৃঢ় করতে চিকিৎসা পেশায় ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ডা. লিও ভারাদকার।  এক আন্তর্জাতিক সংবাদ পত্রের প্রতিবেদন একথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসক হিসেবে পুনরায় রেজিস্ট্রেশন করেছেন লিও ভারাদকার। তিনি অন্যান্য স্বাস্থ্যকর্মীর মতো কাজ করার প্রস্তাব দিয়েছেন। আইরিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার আগে হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করেছেন ভারাদকার। তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার এক বছর আগে ২০১৩ সালে চিকিৎসা পেশা ত্যাগ করেন।

Pages