বিবিপি নিউজ: আজ ঐতিহাসিক দিন। আজ ৫'ই আগষ্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিল্যান্যাস অনুষ্ঠান শুরু হয়েছে অযোধ্যার রাম জন্মভূমিতে। কিন্তু ভূমিপুজোর আগেই করোনার থাবায় আক্রান্ত হলেন রাম মন্দির মামলার রায় দেওয়া সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
বর্তমানে প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ রাজ্যসভার মনোনীত সাংসদ। ২০১৯ সালে ৯ নভেম্বর তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চই রাম মন্দির মামলার ঐতিহাসিক রায় দিয়েছিল। এমন দিনে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল যেদিন রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠান। এরপরেই কিছুটা হলেও বিচলিত হয়েছেন রাজনৈতিক নেতৃত্বরা। তাঁর নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ স্পর্শকাতর রাম মন্দির মামলার রায় দিয়েছিলেন। এছাড়াও রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে কেরলের সবরীমালা এবং রাফালে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারপর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কোভিড পজিটিভ হয়েছেন।
