বিবিপি নিউজ: দীর্ঘ সময় পর অবশেষে শুরু হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া। চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ ১৪'ই আগষ্ট থেকে অনলাইনে শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলবে ৪'ই সেপ্টেম্বর পর্যন্ত।
যাদবপুর বিজ্ঞান বিভাগে ভরতির বিজ্ঞপ্তি (B.Sc)
সোমবার যাদবপুরের বিজ্ঞান ও কলা বিভাগের তরফে ভরতি প্রক্রিয়ার আবেদন শুরুর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞান বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ অগস্ট থেকে ভৌতবিজ্ঞান (ফিজিক্স), রসায়ন (কেমিস্ট্রি), অঙ্ক (ম্যাথেমেটিক্স), ভূতত্ত্ব বিজ্ঞান (জিয়োলজিকাল সায়েন্স) এবং ভূগোলে (জিয়োগ্রাফি) আবেদন শুরু হবে।
যাদবপুর কলা বিভাগে ভরতির বিজ্ঞপ্তি (B.A)
অনলাইনে আবেদন প্রক্রিয়া নিয়ে কলা বিভাগের তরফে একটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বাংলা, তুলনামূলক সাহিত্য (কম্পারেটিভ লিটেরেচার), ইংরেজি, ইতিহাস (হিস্ট্রি), রাষ্ট্রবিজ্ঞান (পলিটিকাল সায়েন্স), দর্শন (ফিলোজফি), সংস্কৃত এবং সমাজবিজ্ঞানে (সোশিয়োলজি) আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। একইসঙ্গে অর্থনীতিতে (ইকোনমিকস) পাঁচ বছরের ইন্টিগ্রেটেড বি.এ (অনার্স) এবং এম.এ কোর্সেও ৪ অগস্ট থেকে আবেদন শুরু হবে। আরও বিস্তারিত জানতে ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।
