সুখবর আর ৫ বছর নয়,কমছে গ্র্যাচুইটি পাওয়ার ন্যূনতম সময় - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

সুখবর আর ৫ বছর নয়,কমছে গ্র্যাচুইটি পাওয়ার ন্যূনতম সময়


বিবিপি নিউজ: সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই। অনেকদিন ধরেই দাবি উঠছিল। অবশেষে গ্র্যাচুইটি পাওয়ার ন্যূনতম শর্ত কমানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার।  দেশে চাকরির মেয়াদ কমার প্রবণতা ক্রমশ বাড়ছে। কমছে চাকরির সুরক্ষা। কোনও সংস্থায় টানা পাঁচ বছর কাজের মাত্রাও কমছে। চুক্তির ভিত্তিতে কাজের নিয়োগের কারণে নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন কর্মীরা। মিলছে না গ্র্যাচুইটি। সেজন্য গ্র্যাচুইটির পাঁচ বছরের ন্যূনতম শর্ত কমিয়ে এক থেকে তিন বছরের মধ্যে করার দাবি তোলা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস-এর খবর অনুযায়ী জানা গেছে, ‘বিভিন্ন মহল থেকে গ্র্যাচুইটির সীমা কমানোর দাবি করা হয়েছে। এমনটাই জানিয়েছেন এক সরকারি আধিকারিক। কীভাবে তা এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং পাঁচ বছরের সীমা কমানো হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে। তা সম্ভবত কমানো হবে। শ্রম বিষয়ক সংসদীয় কমিটিও (গ্র্যাচুইটির) ন্যূনতম সীমা কমানোর সুপারিশ করেছে এবং তা সামজিক সুরক্ষা কোডের অন্তর্ভুক্ত করা হয়েছে।’ শ্রম বাজারের বিশেষজ্ঞদের মতে, গ্র্যাচুইটির ক্ষেত্রে পাঁচ বছরের সীমা পুরনো হয়ে গিয়েছে এবং আর কর্মীদের স্বার্থ পূরণ করে না। শ্রমিক সংগঠনগুলি হামেশাই অভিযোগ করে, গ্র্যাচুইটির পাওয়ার শর্ত পূরণের ঠিক আগে অনেক সংস্থাই কর্মীদের বরখাস্ত করে দেয়, যাতে নিজেদের খরচ বাঁচাতে পারে সংশ্লিষ্ট সংস্থাগুলি।  

Pages