উষ্কানিমূলক মন্তব্য,নির্বাচন কমিশনের করা মামলায় গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ মে, ২০২৬

উষ্কানিমূলক মন্তব্য,নির্বাচন কমিশনের করা মামলায় গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি

 


বিবিপি নিউজ: নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হলেন বাংলা পক্ষের প্রধান গর্গ চ্যাটার্জি। নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গর্গের বিরুদ্ধে মামলা দায়ের করে নির্বাচন কমিশন। এদিন তাঁকে কলকাতা পুলিশের সাইবার সেলের তরফে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়। আগামী কাল আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে। 



Pages