করোনা পজেটিভ পোল্যান্ডের প্রেসিডেন্ট - BBP NEWS

Breaking

শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

করোনা পজেটিভ পোল্যান্ডের প্রেসিডেন্ট

বিবিপি নিউজ: পোল্যান্ডে করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই পর্যায়ে আক্রান্ত হয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেজ ডুডা। শনিবার (২৪ অক্টোবর) দেশটির প্রেসিডেনশিয়াল মিনিস্টার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে। 

দেশটির মন্ত্রী ব্লেজেজ স্পাইচালস্কি জানিয়েছেন, শুক্রবার করোনা ভাইরাসের পরীক্ষা করান প্রেসিডেন্ট। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ৪৮ বছর বয়সী অ্যান্ড্রজেজ ডুডার শারীরিক অবস্থা ভালো আছে। আমরা চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। করোনার দ্বিতীয় ওয়েভে শুক্রবার দেশটিতে রেকর্ড আক্রান্ত হয়।  দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার দেশটিতে ১৩ হাজার ৬০০ এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়। এদিন ১৫৩ জন মারা গেছেন।  করোনায় এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ১৭২ জন। এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি আরোপ করেছে পোলিশ সরকার।  

Pages