এই আশ্বিনে - BBP NEWS

Breaking

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

এই আশ্বিনে

সৈয়দ খুকুরানী


বাসব দত্তা, তুমি কি জানো ........ 

দার্জিলিং এর পাহাড়ের বুক চিরে, কি অপরূপ ঝর্ণা বয়ে যায়। 

মেঘের নীচে স্তুপের পর সতুপ তুলোর মতো সাদা মেঘ জমা হয়। 

উচুঁ নিচু, অসংখ্য ঘরের মাঝে 

ধোবি গাছ, ঝাওয়ের বন, জমাট কুয়াশা, আর গুড়ি গুড়ি বৃষ্টি সর্বদা সূর্য কে ঢাকে। 

বাসবদত্তা, আমি যখন বিয়ের পর, দার্জিলিং চলে গেলাম, 

দেখেছিলাম মার দুচোখ ভরা জল। তখন দার্জিলিং এ জলের বড়ো কষ্ট ছিল। 

আজ ও পাহাড়ের বুক ফেটে জল নেমে আসে, নদী বয়ে যায়। 

ঝর্ণা র, সাদা ফেনার মতো জলে, বারবার আমার আলতা  পরা পা ডুবাতাম। 

দূরে সবুজ পতাকা উত্তোলন। গোর্খা রাইফেলস নাচ তো মাতোয়ারা হয়ে, কি সুন্দর সে নাচ। 

বাসবদত্তা, তুমি কি জানো, সেদিন ভোরের সেই ভূমিকম্প? 

তুমি তখন কোথায় ছিলে? আমি দার্জিলিং এর এক হোটেলে, মচমচ করে উঠেছিল পাহাড়ের চূড়ায়, খবর পেয়ে ছিলাম প্রতিবেশী শহর নেপালের ধ্বংসাবশেষ, শুনতে পেয়ে ছিলাম সেখানে আমাদের নেপালী ভাই বোনেরা, কাদছে। কাদছে মা, আরো অনেকে। 

বাসবদত্তা, তুমি কি জানো, আমার মা কি বলতেন, পৃথিবীর সব জায়গা যেন আমাদের ঘর, 

আমি এখন দার্জিলিং, শিলিগুড়ি, কলকাতা হয়ে ফিরে এসেছি, আমার জনম ভিটেয়,তবুও আমি রোজ খুজি, ভারতবর্ষের ভালোবাসার মানুষ গুলো কে। 

এই আশ্বিনে র পূজো তে খুজি  আমার মা কে, গা কে, আর গায়ের মানুষ কে।।

Pages