গুরুতর চোট শিরদাঁড়ায়,বুট দিয়ে লাথি মেরেছে পুলিশ: অভিযোগ অর্ণব গোস্বামীর - BBP NEWS

Breaking

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

গুরুতর চোট শিরদাঁড়ায়,বুট দিয়ে লাথি মেরেছে পুলিশ: অভিযোগ অর্ণব গোস্বামীর


বিবিপি নিউজ: শুক্রবার আদালতে তোলা হলে আজ শনিবার দুপুর ১২টা থেকে ফের শুনানি শুরু হয়। ডিজাইনার অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের সুইসাইডে প্ররোচনা দেওয়ার অভিযোগে  ২০১৮-র পুরানো মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন ‌ অর্ণব গোস্বামী। এই আদেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে বেলের আবেদন করেছেন তিনি। সেখানে পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধোরের গুরুতর অভিযোগ এনেছেন তিনি। এরপরেই ৪ নভেম্বর অর্ণবকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। 

অর্ণবের অভিযোগ তাঁকে গ্রেফতার করা ও আলিবাগে নিয়ে যাওয়ার সময় ও তারপর পুলিশ কাস্টডিতে পুলিশ অভব্য ব্যবহার করেছে। তাঁর বা হাতে ছয় ইঞ্চি গভীর আঘাত হয়েছে, শিরদাঁড়ায় মারাত্মক আঘাত পেয়েছেন। এমনটাই অভিযোগ করেছে অর্ণব। এছাড়াও তাঁকে পুলিশ বুট পরে লাথি মেরেছে ও জল পর্যন্ত দেয়নি বলে অভিযোগ করেছেন অর্ণব। তাঁকে জুতো পর্যন্ত দেওয়া হয়নি ও জোর করে কোনও তরল পদার্থ পান করিয়ে দেওয়া হয়েছিল যার জেরে তিনি বিষম খেয়েছিলেন, বলে জামিন আবেদনে উল্লেখ করেছেন। 

Pages