করোনা পরিস্থিতির মধ্যেই আজ, বিহারে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

করোনা পরিস্থিতির মধ্যেই আজ, বিহারে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ


 বিবিপি নিউজ, নিজস্ব সংবাদদাতা: দেশের মধ্যে বিহার প্রথম রাজ্য, যে রাজ্যে কোভিড পরিস্থিতির মধ্যেও বিধানসভা নির্বাচন চলছে। প্রথম দফায় ৭১টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শেষে আজ দ্বিতীয় দফায় বিহারে বিধানসভা ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় দফায় মোট ৯৪ টি কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলছে। সকাল ৯ টা পর্যন্ত ৮.০৫ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।দ্বিতীয় দফায়  বিধানসভা কেন্দ্রে প্রার্থী সংখ্যা আছে ১৪৬৩ জন। নির্বাচিত প্রতিনিধিদেরকে  ২কোটি ৮৫লক্ষ মানুষ ভোট দান করে বিধায়ক নির্বাচিত করবে।দ্বিতীয় দফায় নির্বাচন কেন্দ্রে তেজস্বী যাদব সহ সরকার পক্ষের সাত মন্ত্রী ও প্রতিনিধিত্ব করছেন।

 আগামী ৭ই নভেম্বর তারিখে বিহারে তৃতীয় দফা তথা শেষ দফায় ভোট গ্রহণ হবে।১০ই নভেম্বর তারিখে হবে ভোট গণনা সহ চূড়ান্ত ফলাফল ঘোষণা।এবারে বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট এর সাথে কংগ্রেস মহাজোটের এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।সেই প্রতিদ্বন্দ্বিতায় এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিতিশ কুমার কি আবার মুখ্যমন্ত্রী হতে পারবেন কিনা, তা সময়ই বলবে।

Pages