দীপাবলির বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা, চিকিৎসক-সহ রাজ্য পুলিশ - BBP NEWS

Breaking

সোমবার, ২ নভেম্বর, ২০২০

দীপাবলির বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা, চিকিৎসক-সহ রাজ্য পুলিশ



বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: জনতা কারফিউর দিন থেকে শুরু করে আজ পর্যন্ত করোনা মোকাবিলায় সবথেকে সামনে দাঁড়িয়ে যারা লড়াই করেছেন তাদের মধ্যে সর্বাগ্রে নাম উচ্চারিত করতে হয় চিকিৎসক সহ চিকিৎসা মন্ডলীর কথা। আর তারপরেই সেই যোদ্ধাদের নাম করতে হয় যারা কিনা রাস্তাঘাট বাজার সর্বত্র নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছিলেন, তারা হলেন রাজ‍্য প্রশাসন‌। এবারও এই দুই প্রধান যোদ্ধাই আসন্ন দীপাবলিতে আতশবাজি ও শব্দবাজি ফাটানোর বিরুদ্ধে শামিল হয়ে মানুষকে সচেতনতার বার্তা দিলেন।

 কিছুদিন আগেই বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষে সাধারণ মানুষ দূরত্ব বিধি কে উপেক্ষা করে, এছাড়া জরুরী সর্তকতা না নিয়ে কেনাকাটার জন্য দোকানে দোকানে ঘুরে বেরিয়েছেন। আর তার ফলস্বরূপ করোনার সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর হার রাজ্যজুড়ে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সামনেই কালীপূজা,সেই উৎসবকে কেন্দ্র করে যে আতশবাজি ও শব্দ বাজি ফাটানো হয়,তার ধোঁয়ায় করোনায় আক্রান্ত রোগীদের শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যার সম্মুখীন হতে হবে‌।শুধু তাই নয়,  প্রশাসন বিশেষত রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে কাজ করেন।তারাও দীর্ঘদিন ধরে ডিউটি করছে। তাদের মধ্যেও বেশকিছু পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন কিন্তু শারীরিক সুস্থতার পরে তারা আবার ডিউটি জয়েন করেছেন। আর সেখানেই থাকছে ভয়ের কারণ।কেননা তারা আবার দ্বিতীয়বারের জন্য আক্রান্ত হতে পারেন। আর তখনই বিপদ আরো বেশি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং শুধু তাই নয়, শব্দবাজি সহ আতশবাজির ঝাঁঝালো ধোঁয়ায় আবাল-বৃদ্ধ-বনিতা করোনায় আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বলে মনে করেন চিকিৎসক বিশেষজ্ঞরা ও সে ক্ষেত্রে মানুষ যে আবার বিপদে পড়বে সেই দিকটাও বিবেচনা করে প্রশাসন এবং চিকিৎসক মানুষের কাছে আবেদন সহ সরকারের কাছে বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা অত্যন্ত গুরুত্বের সাথে আবেদন করেছেন।সামনেই শীত তাই দূর্গা পুজোর মতো দীপাবলি উৎসবেও যদি মানুষ সচেতন সচেষ্ট হয় সেক্ষেত্রে অতিমারির দ্বিতীয় ঢেউ থেকে মানুষই রক্ষা পাবে।

Pages