বিজেপি–কে ‘‌অসৎ’‌ বলে আক্রমণ-শত্রুঘ্ন সিনহার ছেলে লবের! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

বিজেপি–কে ‘‌অসৎ’‌ বলে আক্রমণ-শত্রুঘ্ন সিনহার ছেলে লবের!

 


বিবিপি নিউজ: মঙ্গলবার সকাল থেকে জোরকদমে চলছে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা।  এরই মধ্যে নির্বাচন কমিশনের তথ্য ও ট্রেন্ড অনুসারে দেখা যাচ্ছে, বাঁকিপুর বিধানসভা আসনে কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহার পুত্র দলের প্রার্থী লব সিনহাকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন বিজেপির প্রার্থী নিতিন নবীন। আর সেই ট্রেন্ড দেখেই এনডিএ–র বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ আনলেন লব সিনহা।


 লবের অভিযোগ, ভোটে জেতার জন্য অসাধু কিছু পন্থা অবলম্বন করছে এনডিএ। উল্লেখ্য, এনডিএ–কে নির্বাচনে পরাস্ত করার জন্য জোট বেঁধেছে রাষ্ট্রীয় জনতা দল (‌আরজেডি)‌ ও কংগ্রেস। এদিন দুপুরে এঅ ট্যুইটে লব সিনহা অভিযোগ করেছেন, ‘‌এনডিএ যদি সৎভাবে এই ভোটে না জিততে পারে তবে সরকার গঠনের জন্য যা যা করা প্রয়োজন সে সব কিছু করতে পিছুপা হবে না এই দল। অসৎ উপায়ে জিততেও তাদের কোনও লজ্জা নেই। এটি একটি পুরনো কৌশল যা তাদের একমাত্র কৌশল হয়ে দাঁড়িয়েছে।’‌ এদিকে, তিনবারের বিজেপি বিধায়ক নিতিন নবীন ২০০৫ সাল থেকে বাঁকিপুর আসন থেকে জিতে আসছেন। পটনা সাহিবের সংসদীয় আসনের ৬টি বিধানসভা কেন্দ্রের একটি হল বাঁকিপুর। ২০০৯ ও ২০১৪ সালে দু’‌বার এখান থেকেই নির্বাচিত হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। কিন্তু তখন তিনি বিজেপি–তে ছিলেন এবং তাঁর বিস্ফোরক সব মন্তব্যের জন্য তিনি পরিচিত ছিলেন ‘‌শটগান’‌ নামে। 

Pages