বিবিপি নিউজ: একুশের ফেব্রুয়ারি মাসে বাজারে বায়োটেক নিয়ে আসছে তাদের করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্সিন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন সংস্থার পক্ষ থেকে। তাঁর আগেই কারা কারা এই টিকা বিনামূল্যে পাবেন তার প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ শুরু করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
জানা গিয়েছে, প্রথম দফায় মোট ৩০ কোটি মানুষের উপরে বিনামূল্যে কোভ্যাক্সিন প্রয়োগ করা হবে। এই বিষয়ে একটি পরিকল্পিত খসড়া তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন, এই বিষয়ে রাজ্য প্রশাসনের কাছে গুরুত্ব তালিকা চাওয়া হবে। এখনও পর্যন্ত এমন চারটি গোষ্ঠী ভাগ করা হয়েছে, যাদের উপরে ভারতে তৈরি প্রথম কোভিড টিকা বিনামূল্যে প্রয়োগ করা হবে। এই চার গোষ্ঠীর মধ্যে শীর্ষে রয়েছেন এক কোটি পেশাদার স্বাস্থ্যকর্মী, অর্থাৎ চিকিৎসক, নার্স ও আশা কর্মী ছাড়াও রয়েছেন এমবিবিএস পড়ুয়ারাও। দুই কোটি প্রথম সারির কোভিড কর্মী: এই দলে রয়েছেন পুরকর্মী, পুলিশ কর্মী এবং সশস্ত্র বাহিনীর কর্মীরা।২৬ কোটি পঞ্চাশোর্ধ্ব নাগরিক: কোভিড সংক্রমণের ঝুকিবহুল তালিকায় অন্তর্ভুক্ত থাকার ফলে ৫০ বছরের বেশি বয়স্ক মানুষদেরও বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এক কোটি বিশেষ সম্প্রতায়ভুক্ত মানুষ: এই দলে থাকছেন পঞ্চাশ বছরের কম বয়েসিরাও, যাঁদের দেহে পুরনো জটিল রোগ রয়েছে। এর আগেই ভ্যাক্সিন প্রয়োগ প্রকল্প সুষ্ঠু ভাবে চালিত করতে রাজ্য সরকারগুলিকে টাস্ক ফোর্স নির্মাণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কাজে ব্যবহার করা হবে বৈদ্যুতিন টিকা অনুসন্ধান ব্যবস্থা বা ‘ইভিন’।জানা গিয়েছে, টিকা প্রয়োগের জন্য আধার কার্ড সূত্র ব্যবহার করা হতে পারে।
