ফের পতন সোনার; উত্থান রুপোর! - BBP NEWS

Breaking

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

ফের পতন সোনার; উত্থান রুপোর!



বিবিপি নিউজ: গত সেশনে এক ধাক্কায় বেড়ে ছিল সোনার দাম। কিন্তু আজ শুক্রবার ফের ০.২৮ শতাংশ নীন্মমুখী। আজ শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম ডিসেম্বর গোল্ড ফিউচার্সের দাম ৫১,৯১০ টাকা। তবে এক কেজি রুপোর দাম ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪,৪৬০ টাকা। বিগত বেশ কিছুদিন ধরে সোনার দাম মোটামুটি নির্দিষ্ট সীমার মধ্যেই ঘোরাফেরা করছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তার জেরে গত সেশনে একলাফে অনেকটা বেড়েছিল সোনার দাম। এদিকে চলতি বছর ভারতে সোনার দাম ৩১ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে।


Pages