বিবিপি নিউজ: ভারতের তৈরি করোনা ভাইরাসের টিকা আগামী বছর ফেব্রুয়ারিতে মিলতে পারে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে প্রস্তুত করছে এই টিকা।
পাশাপাশি আইসিএমআর ও ভারত বায়োটেক যে কোভ্যাক্সিন টিকা আনছে সেটা আগামী ফেব্রুয়ারিতে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। এই মাসেই চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে ও এখনও পর্যন্ত ফলাফল থেকে মনে হচ্ছে টিকাটি কার্যকারী ও নিরাপদ বলে সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এর আগে মনে করা হচ্ছিল যে আগামী বছরের এপ্রিলের আগে আসবে না কোভ্যাক্সিন। কিন্তু সবকিছু ঠিক থাকলে আরো অনেক আগেই বাজারে আসবে এই টিকা। সরকারের কোভিড টাস্ক ফোর্সের সদস্য ও আইসিএমআর বৈজ্ঞানিক রজনী কান্ত জানান যে টিকার ফলাফল খুবই ভালো। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ থেকে এটি বাজারে মিলবে।
