ছয়'বছরে‌ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন গুজরাটের বালক - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

ছয়'বছরে‌ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন গুজরাটের বালক



বিবিপি নিউজ: কিছুদিন আগে তাকে কেউ চিনতো না , কিন্তু আজ শুধু ভারত নয় গোটা বিশ্ববাসী তাকে চেনেন। তিনি আর কেউ নন গুজরাটের আমেদাবাদের ছ'বছরের ছেলে আরহাম ওম তালসানিয়া।

মাত্র ছয় বছর বয়সেই কম্পিউটার জগৎ-এ কামাল করে দেখালেন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রহস্যভেদ করে সে 'ওয়ার্ল্ডস ইয়াঙ্গেস্ট কম্পিউটার প্রোগ্রামারে'র স্বীকৃতি জিতে নিল। ইতিমধ্যেই মাইক্রোসফ্ট সার্টিফিকেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। কী করে এটা সম্ভব হল? আরহাম জানাচ্ছে, বাবার কাছে সে কোডিং শিখেছে। মাত্র দু'বছর থেকে সে ট্যাবলেট ব্যবহার করতে শিখেছে।  আরহাম ভবিষ্যতে একজন 'বিজনেস আন্ত্রেপ্রেনর' হতে চায়। চায় অ্যাপস, গেমস বানাতে।

Pages