বিবিপি নিউজ: ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। রবিবার বিকেলে রাজধানী শ্রীনগর লাগোয়া রাংগরেথ এলাকায় রাজ্য পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে নিহত হয়েছে কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সইফুল্লা মির ওরফে গাজি হায়দর।পুলিশ জানিয়েছে, শ্রীনগর লাগোয়া রাংগরেথের আবাসিক এলাকার একটি বাড়িতে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেখান থেকেই গুলি চালাচ্ছে তারা। বাড়িটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সূত্রের খবর, আহত এক জঙ্গি ধরা পড়েছে। অন্ধকারের সুযোগে জঙ্গিরা যাতে পালাতে না পারে, তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে অভিযানের জন্য আনা হয়েছে বাড়তি বাহিনী।
সোমবার, ২ নভেম্বর, ২০২০
