বিবিপি নিউজ: তুরস্কের এজিয়ার অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ৯৪০ জন। শুক্রবার তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির প্রদেশে রিখটার স্কেলে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে।
রবিবার হতাহতের নতুন সংখ্যার কথা জানিয়েছে তুর্কি দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ। শুক্রবার বিকেলে ভূমিকম্পটি আঘাত হানার পর উদ্ধার অভিযান শুরু হয়। রবিবারেও উদ্ধার অভিযান চলে। যা এখনো অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়। গতকাল তিন শিশুসহ এক মাকেও উদ্ধার করা হয়েছিল। তবে জীবিত মানুষের চেয়ে প্রতিদিন অনেক মরদেহ উদ্ধার হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ভূমিকম্পে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের জন্য দ্রুত নতুন বাড়ি নির্মাণ করা হবে। ঘরবাড়ি হারনো মানুষদের জন্য অস্থায়ী বসতি এবং খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে।
