লঞ্চ হল “শ্যামা মা তারা মা” গান - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

লঞ্চ হল “শ্যামা মা তারা মা” গান



বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়: বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা ভাইরাস অতিমারির মধ্যেই শহর কলকাতার লঞ্চ হল 'শ্যামা মা তার', নামে এক মিউজিক ভিডিও। সামনেই কালীপুজো আর তাঁর প্রাক্কালেই ভিডিওটি লঞ্চ হওয়ার আপ্লুত কলাকুশলীরা।


অরিন প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে মিউজিক ভিডিওটি লঞ্চ হল। গানটির নাম “শ্যামা মা তারা মা”। অরিন প্রাইভেট লিমিটডের সম্পাদক শ্রী বিপ্লব কুমার সিনহা গানটির প্রধান কর্ণধার। গানটিতে মিউজিক কম্পোজ করেছেন আকাশ সেন এবং গানটির পুরুষ কণ্ঠেও তিনি নিজে।


গানটির মহিলা কণ্ঠে রয়েছেন সারেগামাপা খ্যাত পৌশালি ব্যানার্জী। গানটির ভিডিও তে অভিনয় করতে দেখা যাবে সুকন্যা চ্যাটার্জী এবং সম্পাদক বিপ্লব কুমার সিনহাকে।গানটির প্রতি শব্দ বর্তমান পরিস্থিতিকে তুলে ধরেছে। আর শ্যামা মা কে আহ্বান করছে এই ভয়ঙ্কর মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য। এটি অরিন প্রাইভেট লিমিটেড এর প্রথম মিউজিক ভিডিও।

Pages