করোনায় আক্রান্ত ৪৫০ পড়ুয়া, স্কুল খোলা নিয়ে সংশয়! - BBP NEWS

Breaking

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

করোনায় আক্রান্ত ৪৫০ পড়ুয়া, স্কুল খোলা নিয়ে সংশয়!



বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির জেরে বন্ধ ছিল স্কুল‌,কলেজ সহ সব‌ শিক্ষা প্রতিষ্ঠান। এরপর আনলক পর্বে স্কুল খোলার সঙ্গে সঙ্গেই আক্রান্ত হলেন ৪০০-র বেশি পড়ুয়া ও শিক্ষক। তাই তড়িঘড়ি স্কুল আবার বন্ধ করে দেওয়া হল অন্ধ্রপ্রদেশে। ২৬২ জন পড়ুয়া ও ১৬০ জন শিক্ষক স্কুল খোলার পর মারন ভাইরাস করোনায় আক্রান্ত হন। অন্যদিকে, দ্বিতীয় সংক্রমণের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় চলতি মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার।

‘নভেম্বরের তৃতীয় সপ্তাহে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খোলার কথা আগে ঘোষণা করা হলেও পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।’ এমনটাই জানিয়েছেন ওড়িশার স্কুল ও জনশিক্ষামন্ত্রী সমীররঞ্জন দাস। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যে সংক্রমণের দ্বিতীয় ঢেউ এসে থাকলে তা ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে হবে। রাজ্যে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে।মন্ত্রী বলেন, ‘আমরা এখনই স্কুল পুনরায় খোলার অনুমতি দিচ্ছি না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। 

Pages