ফের পর্দায় একসঙ্গে শাহরুখ-সালমান! - BBP NEWS

Breaking

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

ফের পর্দায় একসঙ্গে শাহরুখ-সালমান!

 


বিবিপি নিউজ: খুব শীঘ্রই বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তবে শুধু শাহরুখ নয় সঙ্গে জুটি বাঁধতে পারেন সলমন খানের সঙ্গে। এমনই তথ্য উঠে এসেছে। বহু বছর পর দু’জনকে একসঙ্গে দেখা যেতে পারে অনস্ক্রিন। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি শাহরুখ খান। 

 তবে দাবি করা হচ্ছে, টানা ছুটির পর ‘পাঠান’ দিয়ে তিনি তাঁর পরের প্রোজেক্টে শুরু করবেন। ইতিমধ্যেই সিনেমায় ভিলেন হিসেবে জন আব্রাহাম এবং প্রধান নারী চরিত্র হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসছে। ক্রমশও আরও তারকার নাম তালিকায় উঠে আসছে। ‘মুম্বই মিরর’এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সলমন খানকে একটি অন্য রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সলমনকে শেষ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে ২০১৮ সালে শাহরুখের ফিল্ম ‘জিরো’তে। একটি নাচের দৃশ্যে তিনি দারুণ ভাবে এন্ট্রি নিয়েছিলেন।গত দু’দশক ধরে বলিউডের এই দুই সুপার স্টার তাঁর ভক্তদের একে অপরের ফিল্মে আচমকা এন্ট্রি করে অবাক করেছেন। সলমনকে দেখা গিয়েছে শাহরুখের ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘ওম শান্তি ওম’এ। তেমনি শাহরুখকে দেখা গিয়েছে, ‘হার দিল জো পেয়ার কারেগা’, ‘টিউবলাইটে’। শাহরুখ নভেম্বরের শেষে শ্যুটিং শুরু করবেন। জানুয়ারি থেকে পুরো দমে শ্যুটিং করবেন বলে জানা যাচ্ছে।

Pages