আজ অর্ণব গোস্বামীর জামিনের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট - BBP NEWS

Breaking

বুধবার, ১১ নভেম্বর, ২০২০

আজ অর্ণব গোস্বামীর জামিনের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট



বিবিপি নিউজ: গত সোমবারে বম্বে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পাননি রিপাবলিক মিডিয়ার কর্ণধার অর্নব গোস্বামী। ২০১৮ সালের আত্মহত্যায় প্ররোচনার মামলায় চলতি মাসের ৪ তারিখ  গ্রেফতার করে  অর্ণবকে। মঙ্গলবার সকালে স্বস্তির খোঁজে দ্বারস্থ হয়েছেন দেশের সর্বোচ্চ আদালতে। সেই আবেদনের ভিত্তিতে আজ বুধবার সুপ্রিম কোর্টে অর্ণবের জামিনের আর্জির শুনানি হবে।

সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী জানা গেছে, ২০১৮ সালে ইন্টিরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গত ৪ নভেম্বর অর্ণব সহ অপর দুই অভিযুক্তের গ্রেফতার করে আলিবাগ পুলিশ। গ্রেফতার হন ফিরোজ শেখ এবং নীতিশ সারদাও। সেদিনই অর্ণবকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আলিবাগের একটি আদালত। সেই গ্রেফতারির বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন অর্ণব। কিন্তু সেখানে সোমবারও স্বস্তি মেলেনি। ৪৭ বছর বয়সী এই সংবাদকর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়নি বম্বে হাইকোর্ট। তাই অর্ণব গোস্বামী এবার দেশের সর্বোচ্চ আদালতের কাছে জামিনের আবেদন জানালেন।গ্রেফতারির পর অর্ণবকে স্থানীয় একটি স্কুলে বন্দি রাখা হয়েছিল, যা রায়গড় জেলার জেলের নির্ধারিত কোভিড কেন্দ্র। এরপর রবিবার সকালে অর্ণব কে নবি মুম্বইয়ের তালোজা জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। 

Pages