বিবিপি নিউজ: বাজারে বেশিরভাগ মাছই বরফের মধ্যে রাখা হয়। তাজা না থাকলেও বলা হয় একেবারে তাজা মাছ। অথচ মাছগুলো বরফের মধ্যে তিন-চারদিনও রেখে বিক্রি করা হয়। আর ক্রেতার পক্ষে তো বোঝা সম্ভব নয় মাছটি আসলে তাজা কিনা!
তবে জানেন কি? আসলে বরফ দেওয়া মাছই বেশি ভালো, যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয়। অবশ্য মাছ ধরার সঙ্গে সঙ্গেই বরফে রাখতে হবে।প্রথমেই মাছকে (+২) ডিগ্রি থেকে (-২) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। সাধারণত নদীর পাড়ে বরফে রাখলেই চলে। দ্বিতীয় পর্যায়ে আরো ঠাণ্ডায় মাছ রাখতে হয়। অন্তত (-২) থেকে (-৭) ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা দরকার। তৃতীয় পর্যায়ে (-২৩) ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিমাগারে রাখলে দীর্ঘদিন অবিকল টাটকা মাছের মতোই থাকে। মাছের শরীরের কোষে জশের অংশ বেশি। খুব ঠান্ডায় কোষের জল জমে যায়, ফলে ব্যাকটেরিয়া বা অণুজীব বাঁচতে পারে না। মাছের কোষগুলোর কাঠামো অটুট থাকে। সেই কারণেই মাছের স্বাদ নষ্ট হয় না। তবে মাছ ধরার পর বরফে না রাখলে অণুজীবের বংশবিস্তার ঘটে এবং ধীরে ধীরে কোষগুলো ভেঙে নরম হয়ে পচন ধরে। তাই বরফ দেওয়া মাছ এক অর্থে ভালো। তবে যথাযথভাবে হিমায়িত না করা হলে টাটকা মাছের স্বাদ আর থাকে না।
