আশঙ্কাজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, সম্পন্ন তৃতীয় ডায়ালিসিস! - BBP NEWS

Breaking

সোমবার, ২ নভেম্বর, ২০২০

আশঙ্কাজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, সম্পন্ন তৃতীয় ডায়ালিসিস!



বিবিপি নিউজ: টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিৎসকেরা। চিন্তার ভাঁজ পড়েছে প্রবীণ অভিনেতার ভক্তদের মাথায়। প্রায় এক মাস ধরে  বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্রবাবু। 

রবিবার তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি হয়। বেলেভিউ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রর শরীরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণের ফলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা হ্রাস পেয়েছে। তবে অনুচক্রিকার মাত্রা বেড়েছে অভিনেতার শরীরে। কোথা থেকে রক্তক্ষরণ হচ্ছে তা জানতে রবিবার সন্ধ্যায় তাঁর সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। এর পর রক্তে বিভিন্ন রাসায়নিকের ভারসাম্য ফেরাতে তাঁর ফের ডায়ালিসিস করেন চিকিৎসকরা। এদিন তাঁকে ৫ বোতল রক্ত দেওয়া হয়েছে।

আজ, সোমবার তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে ফের বসবে মেডিক্যাল বোর্ড। জানা গিয়েছে অভিনেতাকে পরীক্ষা করে দেখার পর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  একাধিক উপসর্গ নিয়েও লড়ছেন। কিন্তু খুব বেশি আশা করা যাবে না।’ বর্ষীয়ান শিল্পীর শরীরের বিভিন্ন প্যারামিটার ঠিক রাখাই এখন চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জনদের পরামর্শ নেওয়া হচ্ছে, জানা গিয়েছে ডাকা হয়েছে রেডিওলজি বিশেষজ্ঞদেরও।

Pages