ডিসেম্বরেই মিলবে করোনা ভ্যাক্সিন,আশা WHO প্রধানের! - BBP NEWS

Breaking

বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ডিসেম্বরেই মিলবে করোনা ভ্যাক্সিন,আশা WHO প্রধানের!



বিবিপি নিউজ: ২০২০ সালের শেষ ভাগে অর্থাৎ ডিসেম্বরেই‌ মিলবে‌ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা। এমনটাই জানিয়েছেন WHO প্রধান তেদ্রোস আধানোম ঘেব্রেইয়েসাস। মঙ্গলবার এই আশা ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান তেদ্রোস আধানোম ঘেব্রেইয়েসাস।তিনি জানিয়েছেন, ‘ফাইজার-এর তৈরি টিকাটি খুবই আশাব্যঞ্জক। এ ছাড়া আরও আরও ভ্যাক্সিনের প্রত্যাশা রয়েছে।’ একই সঙ্গে ভ্যাক্সিন উৎপাদনের পরে তা বণ্টনে সাম্য বজায় রাখার উপরেও জোর দিয়েছেন। 

WHO প্রধান তেদ্রোস জানিয়েছেন, করোনা ভাইরাসের উৎস সন্ধানে নিয়োজিত WHO-এর গবেষক দলে রয়েছেন আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, সুদান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, জাপান, ভিয়েতনাম ও ব্রিটেনের বিজ্ঞানীরা। সোমবার WHO-এর আফ্রিকার আঞ্চলিক অধিকর্তা মাতশিদিসো মোয়েতি জানিয়েছেন, ‘সোমবার সম্ভাব্য কোভিড ভ্যাক্সিন পাওয়ার সদর্থক খবর পাওয়া গিয়েছে এবং তা নির্ভর করছে টিকার চরিত্র অনুযায়ী আফ্রিকীয় দেশগুলির কোল্ড চেন ব্যবস্থায় থাকা সমস্যার সঠিক সমাধান হওয়ার উপরে। এই সহায়তা ছাড়া ভ্যাক্সিন বণ্টন প্রক্রিয়া সফল হওয়া অসম্ভব।’

Pages