Bihar Election Results 2020: বিহারে তেজস্বীকে ভরাডুবি করতে প্রস্তুত রাহুলের দল! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

Bihar Election Results 2020: বিহারে তেজস্বীকে ভরাডুবি করতে প্রস্তুত রাহুলের দল!


বিবিপি নিউজ: বিহার বিধানসভা নির্বাচনে বেশি আসন পেল নীতীশ। বিজেপির টানা নির্বাচনী প্রচারে যে ভোট ব্যাঙ্কে প্রভাব পড়ছে তা স্পষ্ট ব্যালট বাক্সে। কিন্তু বিহারে সবচেয়ে বড় শরিক কংগ্রেস ও আরজেডি পদ্মের ঝড়ে ধোপেও টিকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও এখনও চলছে ভোট গননা।

বিহারে ১৪৪টি আসনে প্রার্থী দিয়েছিল আরজেডি। কংগ্রেস ৭০টি আসনে। সিপিএম ৪টি, সিপিআই ৬টি ও সিপিআই (এমএল) ১৯টি আসনে লড়েছে।৭০টি আসনে প্রার্থী দিয়ে অর্ধেকও পাচ্ছে না কংগ্রেস। কংগ্রেসের স্ট্রাইক রেট সবচেয়ে কম। সিপিআই (এমএল) পর্যন্ত ১৯টি আসনে প্রার্থী দিয়ে ১২টিতে এগিয়ে গিয়েছে। সিপিএম ৪টের মধ্যে ৩টিতে।   গত লোকসভা ভোটেও কংগ্রেসকে সঙ্গে নিয়ে লাভ হয়নি আরজেডি-র। ৪০টি আসনের মধ্যে ৩৯টিই জিতেছিল এনডিএ।  

Pages