করোনা পজেটিভ রাজ্য পুলিশের ডিজি সি বীরেন্দ্র - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

করোনা পজেটিভ রাজ্য পুলিশের ডিজি সি বীরেন্দ্র


বিবিপি নিউজ:
মারন ভাইরাস করোনায় সংক্রমিত হলেন রাজ্য পুলিশের ডিজি সি বীরেন্দ্র। আজ মঙ্গলবার নবান্নে বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন সভাঘরে শারদ সম্মান অনুষ্ঠান ছিল। কিন্তু অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। এদিন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, ডিজিও করোনা পজেটিভ। তাই অনুষ্ঠানে আসতে পারেননি তিনি। যদিও তিনি হাসপাতালে ভর্তি, নাকি হোম আইসোলেশনে রয়েছেন, বা তাঁর শরীরে কোনও উপসর্গ রয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।

Pages