বিবিপি নিউজ: গতকাল ২৫ ডিসেম্বর ৩৮ বছরে পা দিলেন টলিউডের অভিনেতা তথা তৃনমূল সাংসদ দেব।
এদিন শহরের এক পাঁচতারা হোটেলে জন্মদিনের কেক কেটে সেলিব্রেট করলেন সাংসদ, অভিনেতা।
এদিন সন্ধ্যায় অভিনেতার সঙ্গে ছিলেন বাবা গৌর অধিকারী, বোন দীপালি অধিকারী এবং বান্ধবী রুক্মিণী মৈত্র।
এছাড়াও ছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী পর্ণা বন্দ্যোপাধ্যায়।
জন্মদিনের সেলিব্রেশনে হাজির ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির কলাকুশলী এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের কর্মীরা।




