ভাবনা - BBP NEWS

Breaking

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

ভাবনা

  

শুভস্বপ্না মুখোপাধ্যায়

মুকুটের এবারের টেস্টের নম্বরগুলো,  নহ্ not upto the mark । তার বিষন্ন মা তাক বললো , " কি হচ্ছে এটা বাবু । ঠিক করে পড়াশোনা  করলে ..." মায়ের কথা মাঝ পথে কেটে দিয়ে মুকুট বললো , "পড়াশোনা ঠিক করে করলে তবেই অনেক বড় হব , না মা? জবাব দিলো মা , " নয়তো কি ।" আবার একখানা প্রশ্ন রাখলো মুকুট, " তারপর বাবার মতো অনেক বড় অফিসে চাকরি করবো ; তাই তো ?"  মা মৃদু হেসে উত্তর দিলো , "এইতো আমার সোনা ছেলে ! একদম ঠিক কথা বাবু।" 

মায়ের আদর মাখা কথা শোনার পর একটু ইতস্তত করে সে বললো , "তাহলে আমি আ্যভারেজ নম্বর নিয়ে খুব সাধারণ চাকরি করতে চাই।"  মুকুটের মা রাগ ও বিষ্ময়ের সাথে বলে উঠলো, "কি বলছিস কি!?" আস্তে আস্তে মুকুট উত্তর দিলো, "বড় অফিসে বড় পোষ্টে কাজ করলে যদি খুব ব্যস্ত হয়ে পরি আর তোমাদের যত্ন নেবার সময় না পায় তবে তোমাদেরকে ও তো রেখে আসতে হবে বুড়ো মানুষদের হোস্টেলে । ঠিক যেমন বাবা ঠাম্মাকে দিয়ে এসেছে । মা , নাই বা weekend এ রেস্টুরেন্টে গেলাম । তবে সারাদিন পর ঘরে এসে তোমাদের না দেখতে পেলে আমার খুব কষ্ট হবে।"মুকুটের মা বুকে জড়িয়ে ধরলো তাকে , বললো, "তুই বড় হ বাবু । অনেক বড় মানুষ হ ; আর কিচ্ছু চাই না .. কিচ্ছু না ।''

Pages