বিবিপি নিউজ: বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক যুগলের বিবাহবার্ষিকীর ছবি। স্বামীর বয়স স্ত্রীর থেকে অনেক বেশি হওয়ায় তাদের নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। অবশেষে তাদের পরিচয় জানা গেল। ওই জুটির নাম টম ইমাম ও মিষ্টি ইমাম। তাঁর বর্তমান আমেরিকার বাসিন্দা।
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক টম ইমাম বিষয়টি নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিয়ে বড়াবাড়ি না করার অনুরোধ করেছেন তিনি।
টম ইমাম বলেন, স্ত্রীর সঙ্গে আমার তোলা বেশ কিছু ছবি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়ে অনেকেই ভাইরাল করছেন। অনেক খারাপ মন্তব্যও করেছেন। এগুলো কি আপনাদের ঠিক হলো?
টম ইমাম এর আগে এক আমেরিকানকে বিয়ে করেছিলেন। তিনি প্রায় ১০ বছর ধরে অসুস্থ থাকার পর ২০১১ সালে মারা যান। প্রথম বিয়ের পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ বছর সন্তানদের কথা চিন্তা করে তিনি বিয়ে করেননি বলে জানিয়েছেন।
২০১৯ সালে টম ইমাম এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেন। তিনি ফেসবুকে লিখেছেন, আমি আমার স্ত্রীকে এবং সেও আমাকে ভালোবাসে। ভালোবাসার কোনো বয়স নেই। দয়া করে আমি যেমন আপনার পরিবারকে শ্রদ্ধা করি, তেমনি আপনিও আমাদের শ্রদ্ধা করুন। জানা গেছে, টম ইমাম ও স্ত্রীর মিষ্টি ইমাম দুজনই বাংলাদেশী নাগরিক। টম বাংলাদেশেই শিক্ষা জীবন শেষ করে আমেরিকা পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার নাগরিক এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন।

