হোটেলের বাইরে কৃষকদের বিক্ষোভ, পিছন দরজা দিয়ে পালালেন বিজেপি নেতারা - BBP NEWS

Breaking

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

হোটেলের বাইরে কৃষকদের বিক্ষোভ, পিছন দরজা দিয়ে পালালেন বিজেপি নেতারা



বিবিপি নিউজ: কৃষকদের বিক্ষোভ সমাবেশের জেরে হোটেলর পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেন বিজেপির নেতা কর্মীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার পাঞ্জাবের ফাগওয়ারার। এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে। 

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে ফাগওয়ারার একটি হোটেলের সামনে বিক্ষোভ দেখান কৃষকরা৷ ঘেরাও করা হয় হোটেলটি৷ ওই হোটেলেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি কর্মীদের তরফে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এরপর ঘটনাস্থানে পুলিশ আসে ৷ পুলিশের সহায়তায় হোটেলের পিছনের দরজা দিয়ে বেরতে পারেন অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতার৷

 সেখানেই কৃষকরা একত্রিত হয়ে হোটেল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ আন্দোলনরতরা জানায়, ওই হোটেলটি একজন বিজেপি নেতার ৷ ওই নেতার একটি গবাদি পশু ও মুরগি খাদ্যের কোম্পানি রয়েছে৷ সেই কোম্পানির জিনিসও বয়কট করা হবে বলে জানায় বিক্ষোভকারীরা।‌ কৃষকদের আন্দোলনের জেরে বেশ কিছু বিজেপি নেতা ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। ঢুকতে দেওয়া হয়নি বিজেপির মহিলা সংগঠনের জেলা সভাপতি ভারতী শর্মাকেও৷ যাঁরা হোটেলের ভিতরে ছিলেন তাঁরা পিছনের দরজা দিয়ে বেরতে বাধ্য হন ৷

Pages