বিবিপি নিউজ: বলিউডের অভিনেতা তথা ভাইজান সালমান খানকে ধন্যবাদ জানালেন কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজার স্ত্রী লিজেল। কয়েকদিন আগে কোরিওগ্রাফার ও পরিচালক রেমো হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন। কিছুদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
রেমোর অসুস্থতার সময়ে পাশে থাকার জন্য বলিউডের অভিনেতা সলমন খানকে ধন্যবাদ জানালেন কোরিওগ্রাফার ও পরিচালকের স্ত্রী লিজেল। ইনস্টাগ্রাম পোষ্টে একটি নোট লিখে সকলকে ধন্যবাদ জানালেন রেমোর স্ত্রী লিজেল।
রেমোকে আলিঙ্গন করে ছবি পোস্ট করেন লিজেল। তিনি লিখেছেন, ‘আমার সবথেকে প্রিয় ক্রিসমাস গিফ্ট... এই সময়টাকে আমি সব সময় সমাদর করি.... এক সপ্তাহ টালমাটাল মানসিক পরিস্থিতি পর তোমাকে জড়িয়ে ধরা... আমি জানি তোমার জন্য আমি সুপার উইমেন কিন্তু হঠাৎ নিজেকে ছোট্ট শিশু মনে হচ্ছে... একমাত্র একটা জিনিস আমি বিশ্বাস করি তোমার প্রতিজ্ঞাকে, তুমি যোদ্ধার মতো লড়াই করবে এবং উপরে ভগবান আছে....’।অভিনেতা সলমন খানকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, তোমাকে হৃদয় থেকে সত্যিই ধন্যবাদ সলমন খান। যখন মানসিক সমর্থনের প্রয়োজন ছিল, তুমি পাশে ছিলে। ধন্যবাদ ভাই তখন পাশে থাকার জন্য।
