বিবিপি নিউজ: স্বামীর সামনেই গণধর্ষণের স্বীকার হলেন এক মহিলা। নিরুপায় হয়ে দেখলেন স্বামী। ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগরে। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের খোঁজ তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিয়ানার যমুনানগর জেলার এক গ্রামে। ধর্ষিতা ৩৭ বছর বয়সী ওই স্বামী ও দুই বছরের মেয়ের সঙ্গে বসবাস করতেন। তাঁর আদতে নেপালের বাসিন্দা। কর্মসূত্রে যমুনানগর জেলার খামারে শ্রমিক হিসাবে কাজ করেন এবং পরিবারটি গ্রামের একটি টিউবওয়েল ঘরে থাকত। অভিযুক্তরা বৃহস্পতিবার রাত ১১ টায় নাগাদ একটি গাড়িতে করে এসে ওই মহিলার স্বামীকে বেঁধে একের পর এক ধর্ষন করে। তাদের দলে ৫ জন ছিল। সেসময় মহিলা এবং তার কন্যা ঘরে ঘুমাচ্ছিল, এবং স্বামী বারান্দায় ঘুমাচ্ছিল।
ওই মহিলা পুলিশকে জানিয়েছে "আমি এবং আমার মেয়ে ঘরে ঘুমাচ্ছিলাম এবং আমার স্বামী বারান্দায় ঘুমাচ্ছিল। তারা আমার স্বামীকে বেঁধে রেখেছিল এবং চারজন লোক আমাকে ধর্ষণ করেছিল।" তিনি আরও অভিযোগ করেছেন যে পঞ্চম ব্যক্তি তাকে ধর্ষণ করার চেষ্টা করলে তিনি তাকে ধাক্কা দিয়েছিলেন এবং তিনি পড়ে যান। তারা সকলেই মুখে কালো কাপড়ে ঢাকা ছিল। অভিযুক্তরা পালানোর আগে পরিবারকে হুমকি দেয়। এরপরেই ওই মহিলা বাড়িওয়ালাকে জানালে। বাড়িওয়ালা তাদের থানায় এফআইআর দায়ের করতে সহায়তা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
