প্রতিশোধ - BBP NEWS

Breaking

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

প্রতিশোধ

  

অন্তরা ঘোষ কর্মকার

প্রতি শোধ স্পৃহায় পাগল হয়ে উঠেছেন অরুণ বাবু । গত বছর ঠিক এই দিনে মারা যান তাঁর একমাত্র পুত্র বরুণ ।ড্রাঙক অবস্থায় সমীর বাবুর গাড়ির সামনে এসে পড়ে । নিপাট ভালো মানুষ সমীর বাবু অনেক চেষ্টা করেছেন তাঁকে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেন নি বলে ওঁনার মনে আক্ষেপের শেষ নেই ।কিন্তু অরুণ বাবু মনে করেন বরুণের মৃত্যুর জন্য পুরোপুরি সমীর বাবু ই দায়ী, ইচ্ছা করে ওঁনার ছেলে কে হত্যা করেন তিনি ।

একদিন ওঁনার বাড়ির কুকুর কে মারার জন্য বিষ মেশানো মাংস রেখে দেন ওঁর বাড়ির সামনে ।সেদিন অরুণ বাবু র বাড়ির বিড়াল টাকে ভাত দিতে অনেক দেরী হয়ে গিয়েছিল ।তাই ওঁনার বাড়ির বিড়াল টা বাড়ি থেকে বেরিয়ে সামনেই মাংস দেখতে পেয়ে খেয়ে নেয় ।ও সঙ্গে সঙ্গে ই ঢলে পড়ে মৃত্যুর কোলে ।

এরপর আরও খেপে ওঠেন অরুণ বাবু, তাই একদিন সমীর বাবু র ব্যবহৃত গাড়ি তে চুপি চুপি সকলের অজান্তে বোম রেখে আসেন ।হঠাৎ সেদিন অতিরিক্ত টেনশনে অরুণ বাবু র শরীর খারাপ হতে থাকে, বুকের যন্ত্রণা টা বাড়তেই থাকে ক্রমশ ।শেষে ওঁনার মেয়ে অনেক ক্ষণে র চেষ্টায় ডাক্তার কে ফোনে না পেয়ে সমীর বাবুর গাড়ি টা ব্যবহার করার অনুমতি চায় ও গাড়ি টা ড্রাইভ করার একটু পরেই ব্লাস্ট হয় ।মারা যায় তাঁর একমাত্র মেয়ে ।

এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন অরুণ বাবু ।তিনি মরিয়া হয়ে ওঠেন সমীর বাবু কে হত্যা করার জন্য ।তাই একদিন সমীর বাবু ও ওঁনার স্ত্রী যখন বাড়ি ছিলেন না, তখন উনি পাইপ বেয়ে জানালা দিয়ে ঘরে ঢুকে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার ও ওভেনের নব অন করে দেন ও চুপি চুপি পালিয়ে আসেন ।তার কিছুক্ষণ পর এক ছিঁচকে চোর আসে সমীর বাবুর বাড়িতে চুরি করতে ।রান্না ঘরের আলো জ্বালতেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন ।

রাগে, ক্ষোভে, হতাশায় অন্ধ হয়ে অরুণ বাবু সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই আত্মহত্যার পথ বেছে নেবেন ।জলের গ্লাসে অনেক স্লিপিং পিল ঢেলে মিক্স করার সময় হঠাৎ তাঁর দরজায় বেল বাজল ।দরজা খুলে দেখলেন, সমীর বাবু র ছেলে প্রবীর খোঁজ নিতে এসেছে তাঁর বাড়ি তে ।বলল-"আপনি আমার পিতৃসম, আপনার কোন অসুবিধা হচ্ছে না তো অরুণ কাকু?যদি হয়, প্লিজ বলবেন, আমি তো আপনার ছেলের মত "।অরুণ বাবুর মন থেকে সব হিংসা, প্রতিশোধস্পৃহা মুছে গেল ।আর বুভুক্ষু পিতৃহৃদয় প্রশমিত হল প্রবীর কে কাছে পেয়ে ।তিনি উপলব্ধি করলেন, হিংসা, দ্বেষ, প্রতিশোধস্পৃহা কখনোই মানুষ কে শান্তি দিতে পারে না ।।

Pages