বিবিপি নিউজ: ট্রাক ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে প্রান হারালেন ৮ জন। আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারে। ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত ও আহতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা গেছে, এদিন বিহার থেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন সেসময় কুরসেলা এলাকায় ট্রাকের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়।
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
