বিবিপি নিউজ: কয়েকদিন আগেই দল ও মন্ত্রীত্ব থেকে অব্যাহতি নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন তৃনমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুত্রের খবর অনুযায়ী জানা গেছে, এবার তৃনমূলে যোগ দিতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। আজ হুগলির সাহাগঞ্জে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেই সভা থেকেই শাসকদলে যোগ দিতে পারেন প্রাক্তন বাংলা অধিনায়ক। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে মনোজের পাশাপাশি ইস্টবেঙ্গলের এক প্রাক্তন ফুটবলারও যোগ দিতে পারেন তৃণমূলে।
বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
