বিবিপি নিউজ: দেশে মারন ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের সতর্কতা জারি করেছে সরকার।
বাড়ির বাইরে মাস্ক ব্যবহার করাটা বাধ্যতামূলক করেছে প্রশাসন। যা না মানলেই করা হচ্ছে জরিমানা। এমন পরিস্থিতিতে মাস্ক না পরায় এক গ্রাহককে গুলি করে খুনের চেষ্টা করলেন নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। জানা গিয়েছে, শুক্রবার সকালে বরেলির ব্যাঙ্ক অফ বরোদার একটি শাখায় গিয়েছিলেন রাজেশ নামের এক সরকারি কর্মী। সেসময় রাজেশ করোনা বিধি না মেনে মুখে মাস্ক না পরেই ব্যাঙ্কে প্রবেশ করেছিলেন। এরপর কেশব নামে ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী তাঁকে সঙ্গে-সঙ্গে বেরিয়ে যাবার নির্দেশ দেন। কিন্তু রাজেশ সেটা তোয়াক্কা না করে শুরু করে তর্কবিতর্ক শুরু করেন।
তারপর মাথা ঠাণ্ডা না রাখতে পেরে নিরাপত্তারক্ষীটি সরাসরি রাজেশ নামে ওই গ্রাহকটির পায়ে গুলি করেন। সে তখনই মাটিতে লুটিয়ে পড়ে এবং তাঁর পা থেকে রক্তপাত হতে থাকে। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা। তারা গুলি চালানো ওই কেশব নামে নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে। সেইসঙ্গে রাজেশ নামে পায়ে গুলি লাগা গ্রাহককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

