বিবিপি নিউজ: করোনা ভাইরাসে টিকা করন নিয়ে বারবার গাফিলতির চিত্র ফুটে উঠেছে। এবার আরও ভয়াবহ চিত্র সামনে এসেছে। একই দিনে একই মহিলার পরপর মারন ভাইরাসে তিনটি টিকা প্রয়োগ করা হল। যা চরম অবহেলা প্রকাশ্যে এসেছে। বর্তমানে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজটি দেওয়া হয় ৮৪ দিন বাদে৷ এই ক্ষেত্রে শুধু উলটপুরাণই নয়, মহারাষ্ট্রের থানের এক টিকাকরণ কেন্দ্রে পরপর তিনটি ডোজের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে ওই মহিলার শরীরে। এমনই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন ২৮ বছরের রুপালি সালি। যদিও পুরসভা বিষয়টি প্রথমে অস্বিকার করে। পরে ঘটনার তদন্ত হবে বলে জানান।
জানা গেছে, গত ২৫ জুন ঘটনাটি ঘটে, থানের বাসিন্দা রুপালি সালি আনন্দনগরের একটি টিকা কেন্দ্রে যান কোভিড ১৯ ভ্যাকসিন নিতে৷ সেখানে যাওয়ার পর উপস্থিত স্বাস্থ্যকর্মী তাঁকে একটি নয়, একটার পর একটা করে পরপর তিনটি ডোজ দেন৷ কোনও প্রশ্ন না করে তিনি বাড়ি ফিরে আসেন। তারপর তাঁর জ্বর আসে। তাতেই তিনি আতঙ্কিত হয়ে সব ঘটনা স্বামীকে বলেন। এরপরই গোটা বিষয়টি জানাজানি হয়৷ তাঁর স্বামী থানে পুরসভায় ঘটনাটি জানান৷ থানে পুরসভার এক আধিকারিক বলেন, এটি সম্পূর্ণ টিকা কেন্দ্রের কর্মীর গাফিলতিতে ঘটেছে৷ তিনি বলেন, ‘ওই মহিলা জানতেন না টিকাগ্রহণের পদ্ধতি সম্পর্কে৷ তাই পরপর তিনটি ইঞ্জেকশন দেওয়ায় তিনি সংশয় প্রকাশ করেননি৷ তাঁকে আমাদের সিনিয়র চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন, তিনি এখন একদম ভালো আছেন৷’ ঘটনার পর এই ধরনের কোনও কিছু ঘটনার সত্যতা অস্বীকার করেছেন পুরসভার স্বাস্থ্য আধিকারিক ড. ভাইজান্তী দেভজিকর৷ যদিও ঘটনার সত্যতার কথা স্বীকার করেছেন মেয়র নরেশ মাস্কে৷
