বাগবাজারে বিকট শব্দে ভেঙে পড়ল ১৪০ বছরের পুরনো বাড়ি, গ্রিল কেটে উদ্ধার ১২ জন বাসিন্দাকে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

বাগবাজারে বিকট শব্দে ভেঙে পড়ল ১৪০ বছরের পুরনো বাড়ি, গ্রিল কেটে উদ্ধার ১২ জন বাসিন্দাকে



বিবিপি নিউজ: বুধবার ঝড় বৃষ্টির রাতে বাগবাজার স্ট্রিটে আচমকাই ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ির বারান্দার একাংশ। এতে আটকে পড়েন ১২ জন বাসিন্দা। পরে গ্রিল কেটে তাদের উদ্ধার করেন দমকলকর্মীরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ১৭বি বাগবাজার স্ট্রিটের ১৪০ বছরের পুরনো ওই তিনতলা বাড়ির বারান্দাটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগবাজার থানার পুলিশ। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভেঙে পড়া অংশ সরিয়ে গ্রিল কেটে ১২ জনকে উদ্ধার করা হয়। বাড়ির একাংশ ভেঙে বাসিন্দাদের আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পৌরসভার প্রতিনিধিরাও। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৃষ্টির কারণে এই ঘটনা ঘটেছে।

Pages